মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

নিকোলা স্টার্জেনের স্বামী গ্রেপ্তার

Date:

আর্থিক অনিয়ম তদন্তের জন্য স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্বামী পিটার মুরেলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। স্কটিশ ন্যাশনাল পার্টিতে (এসএনপি) আর্থিক অনিয়মের জন্য তার বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। গত মাসে তিনি পদত্যাগ করেন। তার আগে পর্যন্ত এই দলটির প্রধান নির্বাহী ছিলেন তিনি। এক বিবৃতিতে স্কটল্যান্ড পুলিশ বলেছে, দলটির তহবিল এবং আর্থিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৫৮ বছর বয়সী পিটারকে তাদের হেফাজতে নিয়েছে। গার্ডিয়ান এবং বিবিসি বলছে, গ্রেপ্তার করা ব্যক্তি সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনের স্বামী। ২০১৭ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে প্রচারণার জন্য সংগ্রহ করা হয়েছিল কমপক্ষে ৬ লাখ পাউন্ড। সেই অর্থ কি হয়েছে এ বিষয়ে জানতে চায় পুলিশ। প্রাথমিক তথ্যে বলা হয়েছে দলটির একাউন্টে এই অর্থ খুঁজে পাওয়া যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...