বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

লন্ডন থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ নওয়াজ শরীফের

Date:

সামনেই জাতীয় নির্বাচন। এ জন্য নিজের দলকে লন্ডন থেকে নির্দেশনা পাঠিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দলীয় নেতাকর্মীদের তিনি এখনই রাজনৈতিক গণ প্রচারণায় নেমে পড়তে বলেছেন। পাকিস্তানের পত্রিকা দ্য নিউজ মঙ্গলবার এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে পিএমএলএনের লাহোর রাজনৈতিক টিমকে রাজনৈতিক নির্দেশনা দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, সামনেই জাতীয় নির্বাচন। এ জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং তাদের মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়ার নির্দেশনা দিয়েছেন। এ রিপোর্টে দলীয় সূত্রের উদ্ধৃতি দেয়া হয়েছে।

সূত্রগুলো বলেছেন, দলীয় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এরই মধ্যে অনলাইনে ধারাবাহিক মিটিং করেছেন নওয়াজ শরীফ। পাঞ্জাবে আস্থাভোটের আগেই তিনি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে নির্দেশনা দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...