শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ময়মনসিংহে বগি লাইনচ্যুত: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Date:

ময়মনসিংহে ছয় দিনের ব্যবধানে আবারও ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আগে সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কেওয়াটখালী যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...