শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য: পুলিশ

Date:

নয়াপল্টনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার জার্সি পরা একজনকে অভিযানে অংশ নিতে  দেখা যায়। অস্ত্র হাতে অ্যাকশনে থাকা তার ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রশ্ন উঠে কে তিনি? পুলিশও বৃহস্পতিবার সকালে জানিয়েছিল জার্সি পরা ওই যুবকের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। অবশেষে পুলিশ তার পরিচয় প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে ওই যুবক একজন আনসার সদস্য। তার নাম মাহিদুল ইসলাম। তিনি পল্টন থানায় সংযুক্ত আছেন। তিনি অস্ত্র বহন করতে পারেন।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তির নাম মাহিদুল ইসলাম। তিনি আনসার সদস্য এবং তিনি অস্ত্র বহন করতে পারেন।

আর্জেন্টির জার্সি পরে অভিযানে অংশ নেয়া ব্যক্তিকে নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ তাকে ছাত্রলীগ নেতা আল আমিন বলে প্রচার চালান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...