ঢালিউড কিং শাকিব খানকে এবার দেখা যাবে ‘পরাণ’ খ্যাত রায়হান রাফীর সিনেমায়। এ নির্মাতা ফেসবুকে জানিয়েছেন শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগিরই। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে এর মধ্যেই জোর গুঞ্জন উঠেছে, ছবিটিতে শাকিবের বিপরীতে সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোট পর্দার বড় অভিনেত্রী তানজিন তিশা। কিছু সংবাদমাধ্যম তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও শাকিবের নতুন নায়িকা হিসেবে তানজিন তিশার অভিনয়ের তথ্য ছড়িয়ে পড়ে। শাকিব ভক্তরা এই জুটিকে মেনশন করে উইশও করে।
কিন্তু এতে বিব্রত প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তানজিন তিশা। গুঞ্জনটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি যদি সিনেমা করি সেটাতো সুখবর। এমন তথ্য কোথায় পান তারা। আমি যদি কোনও ছবিতে চুক্তিবদ্ধ হই সেটা আমিই তো ঘটা করে বলবো। গুজব কেন ছড়াতে হবে।












