বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ক্রাইমিয়া সেতুতে হামলার পর রাশিয়া কেনো এমন প্রতিক্রিয়া দেখালো

Date:

ক্রাইমিয়া সেতুতে হামলা প্রমাণ করে যে রাশিয়া ইউক্রেনের কোথাও নিরাপদ নয়। তাই ভবিষ্যতে যাতে ইউক্রেন এ ধরণের হামলা চালানোর সাহস না করে, সে জন্য ইউক্রেনীয় শহরগুলোতে রীতিমত মিসাইল বৃষ্টি চালিয়েছে রাশিয়া। ব্যাপক নিরাপত্তা এবং হুঁশিয়ারি বার্তার পরেও ‘রাশিয়ার গর্ব’ হিসেবে খ্যত ১৯ কিলোমিটারের এই সেতুতে হামলা চালানো সম্ভব হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন, এ হামলার পেছনে রয়েছে ইউক্রেন। ওই হামলায় সেতুর একাংশ ধ্বংস হয়ে গেলেও, অন্য অংশ দিয়ে যান চলাচল অব্যাহত আছে।

এই সেতুটি শুধু ক্রাইমিয়ার জন্যই নয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে যুদ্ধরত রুশ বাহিনীর সদস্যদের রসদ সরবরাহের জন্যেও গুরুত্বপূর্ণ। ফলে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর এই সেতু ইউক্রেনের প্রধান টার্গেট হয়ে ওঠে। তবে সরাসরি আঘাত হেনে এই সেতু ধ্বংস করা ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব ছিল। ইউক্রেনের বিমান বাহিনী কখনও ওই সেতু পর্যন্ত পৌঁছাতে পারতো না। সেখানে মোতায়েন আছে রাশিয়ার এস-৩০০ ও এস-৪০০।

আবার ইউক্রেনের টিবি২ ড্রোন দিয়েও এই অপারেশন সফল করা সম্ভব নয়। কারণ, এই ড্রোনগুলো দিয়ে সাধারণত গাড়ি হামলা চালানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...