শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আর্থিক মন্দায় বৃটেন, সুদের হার বেড়ে দাঁড়ালো ২.২৫ ভাগ

Date:

পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবিলায় আরও এক দফা সুদের হার বাড়ানো হয়েছে বৃটেনে। ব্যাংক অব ইংল্যান্ড মনে করছে, এরই মধ্যে আর্থিক মন্দায় রয়েছে বৃটেন। ফলে নতুন করে ০.৫ ভাগ সুদ বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৃটেনে সুদের হার শতকরা ২.২৫ ভাগ। ২০০৮ সালের নভেম্বরের পরে এটাই সর্বোচ্চ সুদের হার সেখানে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, সর্বশেষ সুদের হার বৃদ্ধির পক্ষে ব্যাংক অব ইংল্যান্ডের অর্থ বিষয়ক নীতি নির্ধারণী কমিটি ভোট দিয়েছে। এতে সুদের হার ০.৫ ভাগ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন ৫ জন সদস্য। বিরুদ্ধে ভোট দিয়েছেন ৪ জন। এ নিয়ে বৃটেনে একটানা সাত বার সুদের হার বাড়ালো ব্যাংক অব ইংল্যান্ড। সর্বশেষ বৃদ্ধির আগে সুদের শতকরা হার ছিল এক দশমিক ৭৫ ভাগ।

বিজ্ঞাপন

তার সঙ্গে যুক্ত হয়েছে ০.৫ ভাগ। ফলে এখন সুদের হার ২.২৫ ভাগ। ২০০৮ সালে যখন সারা বিশ্বে অর্থনৈতিক সংকট দেখা দেয়, তার পর এটাই সর্বোচ্চ হার।

 

গত ডিসেম্বর থেকে এই সুদের হার ক্রমশ বাড়ছে। চার দশকের মধ্যে তখন থেকেই মুদ্রাস্ফীতি সবচেয়ে খারাপ অবস্থার দিকে ধাবমান। ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বৃদ্ধির পাশাপাশি পূর্বাভাস দিয়েছে যে, এরই মধ্যে আর্থিক মন্দা রয়েছে বৃটেনের অর্থনীতি। তারা আরও বলেছে, এ বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় প্রবৃদ্ধি (জিডিপি) কমে যেতে পারে শতকরা ০.১ ভাগ। এটি হলো এ বছরের তৃতীয় চতুর্ভাগ। এর মধ্য দিয়ে বৃটেনে উৎপাদিত পণ্য এবং সার্ভিসের সার্বিক পরিস্থিতি অনুধাবন করা যায়। এতে বলা হয়, একটি আর্থিক মন্দাকে সংজ্ঞায়িত করা হয় যখন পর পর দুটি চতুর্ভাগে জিডিপি সংকুচিত হয়। এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে বৃটিশ উৎপাদন কমে গেছে শতকরা ০.১ ভাগ। এর আগে ব্যাংক অব ইংল্যান্ড পূর্বাভাস দিয়েছিল যে, বছরের শেষ তিন মাসে জিডিপি ধীর গতির হতে শুরু করবে। তবে তার আগে জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে জিডিপি বৃদ্ধি পেতে পারে। কিন্তু তারা এখন দেখছেন, অর্থনীতি তারও আগে সংকুচিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...