পাঞ্জাবে ২০ আসনে উপনির্বাচনে দলের ভূমিধস বিজয়ের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এখন একমাত্র সমাধান হলো আগাম নির্বাচন। এ খবর দিয়েছে অনলাইন ডন।
ইমরান খান বলেছেন, পিএমএলএনের পক্ষে রাষ্ট্রীয় মেশিনারি ব্যবহার সত্ত্বেও পাঞ্জাবের উপনির্বাচনে তার দল বিজয়ী হয়েছে। নির্বাচনে পিটিআইকে ভোট দেয়ার জন্য যেসব তরুণ, যুবক ও নারীরা দলে দলে বেরিয়ে এসেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, আমি বিশ^াস করি এটা হলো পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক সময়। জাতি জেগে আছে। এ জন্য তাদের প্রতি আমাদের ধন্যবাদ জানানো উচিত। তিনি আরও বলেন, পাকিস্তানের আদর্শ কি তা শেষ পর্যন্ত জনগণ বুঝতে পেরেছে। পাকিস্তান অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে বলে হতাশা প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এই অবস্থাকে আরো নাজুক করে তুলেছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইলেন ইমরান খান
Date:












