শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি, নিচু এলাকায় জলাবদ্ধতা

Date:

বর্ষার ভরা মৌসুমেও তীব্র তাপদাহের সঙ্গে কয়েকদিনের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তবে মঙ্গলবার (১৯ জুলাই) রাত থেকে চট্টগ্রাম নগরে বয়ে যাচ্ছে স্বস্তির বৃষ্টি। যদিও বৃষ্টিতে নগরের বেশ কিছু নিম্নাঞ্চলে পানি জমে জলজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও দুদিন এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে নগরীর বাকলিয়া, মুরাপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।
চট্টগ্রাম নগরীর বাদুরতলা এলাকার বাসিন্দা সরোয়ার আলম বলেন, রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু সকালে বাসা থেকে বের হয়ে বাসার সামনের সড়কে দেখি হাঁটু পানি। এই হাঁটুপানি দিয়েই মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর।
নগরীর কাতালগঞ্জ এলাকার বাসিন্দা মাসুদ বলেন, বৃষ্টি হলেই কাতালগঞ্জের সড়কে পানি জমে যাবে। এটাই যেন নিয়ম হয়ে গেছে। সকালে বাচ্চাদের স্কুল ছিল। পানি দিয়ে হেঁটেই বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিতে হয়েছে। আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি চাই।
এদিকে সকালে বৃষ্টির কারণে নগরীর খুলশী থানার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খানমুখী সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‌‘সকাল ৮টার দিকে সড়কের উপর একটি গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। ঘণ্টা দুয়েক পর গাছটি কেটে সড়ক থেকে অপসারণ করা হয়। এরপর যানবাহন চলাচলে স্বাভাবিক হয়েছে।’
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্ষাকাল ও মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...