শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

হাতিয়ায় পাওয়ার টিলার উল্টে পুকুরে, নিহত ৩

Date:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, তমরদ্দি-ওছখালী সড়কে দিয়ে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে চালক ও শ্রমিক-সহ তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যিরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালক-সহ তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...