শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের প্রবেশদ্বারে পুলিশের কড়াকড়ি চেকপোস্ট: কিন্তু বাজারে মানছে না কেউ স্বাস্থবিধি

Date:

স্টাফ রিপোর্টার: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয় বারের ডাকা লকডাউনের আজ দ্বিতীয় দিন। সীমান্তবর্তী শেরপুরে জেলার প্রবেশদ্বার হচ্ছে নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায়। সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে ট্রাফিক বিভাগ বসিয়েছেন কড়াকড়ি চেকপোস্ট।

জরুরি সেবা, খাদ্য দ্রব্য পণ্যের যানবাহন ছাড়া সকল যানের প্রবেশ বন্ধ রয়েছে জেলায়। যেসব যানবাহন সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় বের হয়েছেন সেগুলোর বিরুদ্ধে হচ্ছে মামলা। অনেক যানবাহনকে ফেরতও যেতে হচ্ছে। শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে থানা পুলিশ। আজ মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারীচালিত অটো রিক্সা ছিল শহরে চোখে পড়ার মতন।

মাছ ও কাঁচা বাজার, মুরগী হাটিতে ছিল ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। তবে পশু হাটে ক্রেতা-বিক্রেতার তেমন উপস্থিতি লক্ষ্য করা যায় নি। সরকারি নির্দেশনা মানতে লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে তৎপর থাকতে দেখা গিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...